চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ PM

চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০৭:৫৫:৪৯ AM

চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু।


হবিগঞ্জের মাধবপুরে চা বগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তাশফিয়া হক তানিশা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শিশু তানিশা পৌরসভার আলাকপুর প্রবাসী উজ্জল মিয়া কন্যা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে পুরানো ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া-চুনারুঘাট অংশের সুরমা চা বাগান এলাকার তেলমাছড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা তানিশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানিশা খালা সাথে উপজেলার বেজুড়া গ্রামে ফুফুর বাড়ির বেড়াতে যায় পরে তার খালা ও ফুফুর সঙ্গে চা বাগানে বেড়াতে যায় একপর্যায়ে শিশু তানিশা ট্রাক চাপায় উল্লেখিত স্থানে মৃত্যু হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো -ট ২০-০৭৬৯) জব্দ করেছে। তবে এ ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খাঁন জানান, খবর পেয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রাকটি ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি আটক করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক