নৌকার নির্বাচনী অফিসে আগুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নৌকার নির্বাচনী অফিসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ০৭:২৪:১৫ পূর্বাহ্ন

নৌকার নির্বাচনী অফিসে আগুন

ছবি: সংগৃহীত


মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  আগুনে ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশের একটি টিম।

জানা গেছে, রাত ১২টার পর অফিস পরিচালক শরিফুল ইসলাম ও অন্যান্য লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর ৪টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন স্থানীয়রা। পরে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে অফিসের ব্যানার, পোস্টার ও বেশ কিছু চেয়ার পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে নিশ্চিত নয় স্থানীয় লোকজন।

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরিফুল ইসলাম ও মারফুল ইসলাম বলেন, আমরা নৌকার নির্বাচনী অফিস করেছি। আমাদের পাশেই স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক) অফিস করা হয়েছে। রাতে অফিস থেকে ভোটার ও কর্মীরা বাড়ি চলে গেলে আমরাও বাড়ি চলে যাই। ভোরের দিকে অফিসে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন চিৎকার করে এবং আমাদের খবর দিলে আমরা ছুটে আসি। পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি তাৎক্ষণিক নৌকার প্রার্থী ডা. নাজমুল হক সাগরকে অবহিত করলে তিনিও ছুটে আসেন।

রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু বলেন, কারা এ ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

নৌকার প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু কুচক্রীরা নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। এভাবে অফিস পুড়িয়ে আওয়ামী লীগের প্রার্থীকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক