আরব আমিরাতে চুনারুঘাটের যুবককে ছুরিকাঘাতে হত্যা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ PM

আরব আমিরাতে চুনারুঘাটের যুবককে ছুরিকাঘাতে হত্যা

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১০:০১:০৯ AM

আরব আমিরাতে চুনারুঘাটের যুবককে ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাতে নিহত চুনারুঘাটের কাউছার।


সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম কাউছার মিয়া। ৩৮ বছর বয়সী এই যুবক তাঁর এক নেপালি সহকর্মীর হাতে খুন হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

নিহত কাউছার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী।

নিহতের সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে ছাহেব মেম্বার বলেন, বৃহস্পতিবার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে খুনের ঘটনাটি ঘটে। ওই দিন রাতে কাউছারকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। পরে তাদের নেপালি এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আবুধাবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মামলায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। 

কাউছার আট বছর আগে আমিরাতে যান। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। রোববার তাঁর মরদেহ দেশে আসার কথা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক