চুনারুঘাটে ভারতীয় মদসহ যুবক কারাগারে
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ PM

চুনারুঘাটে ভারতীয় মদসহ যুবক কারাগারে

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১০:৪৯:২৯ AM

চুনারুঘাটে ভারতীয় মদসহ যুবক কারাগারে

ছবি : নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭ বোতল ভারতীয় মদসহ শাহজাহান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গাজিপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের সুন্দর আলীর পুত্র।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার  রাতে উপজেলার জারুলিয়া জনৈক ফরিদ মিয়ার বাড়ির নিকট ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে জারুলিয়া  কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় তেইশ বোতল MAGIC MOMENTS VODKA ও চৌদ্দ বোতল ROYAL STAG DELUXE WHISKY মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে গেলেও ৩৭ বোতল ভারতীয় মদসহ পুলিশ  শাহজাহানকে গ্রেপ্তার করে ।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হিল্লোল রায় জানান,  গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ  শাহজাহানকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ  বিকেলে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।

সূত্র জানায়, দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট সীমান্তে  মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিন আসছে নতুন নতুন চালান। নির্বাচনের কারণে মাদক সেবীদের কাছে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় মাদক কারবারিরা বড় বড় মাদকের চালান আনছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় এ সুযোগে মাদক কারবারিরা সরব হয়ে উঠেছে। তবে মাঝে মধ্যে দু-একটি চালান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক