গোদাগাড়ী সীমান্তে মিলল দুই যুবকের মরদেহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

গোদাগাড়ী সীমান্তে মিলল দুই যুবকের মরদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০১:৪৪:২৩ পূর্বাহ্ন

গোদাগাড়ী সীমান্তে মিলল দুই যুবকের মরদেহ


রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকার এক খাড়ি (নালা) থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার চরকানাপাড়া এলাকার বাসিন্দা মো. সুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও আতিকুল আলমের ছেলে মোশাররফ মুসা (১৯)। তারা কৃষিকাজ করতেন।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা ঢাকা পোস্টকে জানান, উপজেলার প্রেমতলী এলাকায় একটি খাড়িতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তার ধারণা তারা মাছ শিকারে গিয়েছিল।

এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ধারণা করা হচ্ছে সাত থেকে আটজন কাজের সন্ধানে ভারতের চেন্নাই যাচ্ছিল। এর মধ্যে ৫ থেকে ৬ জন ফেরত আসেন। এই দুইজনকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া খেয়ে তারা হয়ত পানিতে পড়ে যায়।

তিনি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক