চুনারুঘাট সীমান্তে ১৭ কেজি গাঁজা উদ্ধার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ PM

চুনারুঘাট সীমান্তে ১৭ কেজি গাঁজা উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৭:৪২:০৩ AM

চুনারুঘাট সীমান্তে ১৭ কেজি গাঁজা উদ্ধার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে  ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে  থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়। এঘটনায় মাদক কারবারি ভুদেশ্বর মালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভুদেশ্বর উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের  চিমটবিল এলাকার মৃত বানেশ্বর মালের পুত্র।

এ তথ্য নিশ্চিত করে ওসি হিল্লোল রায় জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য আমু চা বাগানের  ১২ নম্বর সেক্টরের দিকে অবস্থা করছে  মাদক কারবারি ভুদেশ্বর সহ তার লোকজন । এমন তথ্যের ভিত্তিতে  ২৪ ডিসেম্বর দিবাগত রাতে থানার উপপরিদর্শক এসআই খোরশেদ ও সহকারী উপপরিদর্শক সুমন মিয়া সহ একদল পুলিশ আমু চা বাগানের ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালান । এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে  ভুদেশ্বর মাল  গাঁজার বস্তা পালিয়ে সু- কৌশলে    পালিয়ে যায়।  পরে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।  ওসি বলেন,  পলাতক আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

মোঃ সাজ্জাদুল ইসলাম রবিন চুনারুঘাট প্রতিনিধি হবিগঞ্জ

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক