জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত সৈদয় মজিদ আলীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার রাতে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে রোববার বিকেল সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের মজিদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লেগুনা, অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় লেগুনার ৫ যাত্রী, অটোরিকশার চালকসহ ৫ জন ও মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরুতর অবস্থায় ২ জনকে সিলেটে পাঠিয়ে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তানজিব হোসেন বলেন, আহতদের মধ্যে দিরাই উপজেলার জোবায়ের হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মজিদ আলীকে(৫৫) সিলেটে পাঠানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী