মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক মিনিট আগে ক্ষমা পেলেন হত্যাকারী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ AM

মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক মিনিট আগে ক্ষমা পেলেন হত্যাকারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০৯:৫৩:৩৫ AM

মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক মিনিট আগে ক্ষমা পেলেন হত্যাকারী

ছবি: সংগৃহীত


মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক মিনিট আগে নিজ ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন সৌদি আরবের এক বাবা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এ সপ্তাহে সৌদির বন্দর নগরী জেদ্দায় মেত্রিক আল কাহতানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ঠিক করা হয়েছিল। দণ্ড কার্যকরের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু সেটি সম্পন্ন করার কয়েক মিনিট আগে এই হত্যাকারীকে ক্ষমা করে দেন ওই বাবা। তার ছেলে আহমেদ আল হারবিরকে হত্যা করেছিলেন মেত্রিক।

২০১৯ সালে মেত্রিক আল কাহতানির সঙ্গে আহমেদ আল হারবিরসহ কয়েকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় নিহত হন আহমেদ আল হারবি। হত্যার সঙ্গে জড়িত থাকায় মেত্রিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালতের চূড়ান্ত রায়ের পর এ সপ্তাহে তার দণ্ড কার্যকরের সময় নির্ধারণ করা হয়।

সৌদির সংবাদমাধ্যমে বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন ওই বাবা। গত অক্টোবরেও সৌদি আরবে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় তাবুকে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে ক্ষমা করে দিয়েছিলেন অপর এক ব্যক্তি। ইসলামে ক্ষমাকে একটি মহৎ গুণ হিসেবে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা মুসলিম, অমুসলিম সকলের প্রতি ক্ষমা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-ও তার উম্মতদের প্রতি একই আহ্বান জানিয়ে গেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক