প্রেমের সম্পর্ক গড়ে অস্বীকার, ১৩ বছর পর সুনামগঞ্জ কারাগারে বিয়ে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

প্রেমের সম্পর্ক গড়ে অস্বীকার, ১৩ বছর পর সুনামগঞ্জ কারাগারে বিয়ে

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০৭:০৪:০৪ পূর্বাহ্ন

প্রেমের সম্পর্ক গড়ে অস্বীকার, ১৩ বছর পর সুনামগঞ্জ কারাগারে বিয়ে

১৩ বছর পর সুনামগঞ্জ কারাগারে বিয়ে।


দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াই করে প্রেমিক আব্দুর রশিদ ওরফে শহিদের সঙ্গে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেমিকা দুলভি বেগমের বিয়ে হয়েছে। প্রেমিক আব্দুর রশিদ জেলার জগন্নাথপুর উপজেলার ছাইম উল্লাহ’র ছেলে এবং প্রেমিকা একই উপজেলার শ্রীরাম নবীনগর গ্রেমের দুলভী বেগম। গত মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের উপস্থিতিতে জেলা কারাগারের জেল সুপারের কক্ষে এই বিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, জগন্নাথপুর উপজেলার শ্রীরাম নবীনগর এলাকার দুলভী বেগম বাবা হঠাৎ মারা যান। পরে মা সরলা বেগমের সঙ্গে মামা বাবুল মিয়ার বাড়ী জগন্নাথপুরে চলে আসেন দুলভি বেগম। কিছুদিন পর একই গ্রামের ছাইম উল্লাহ’র ছেলে আব্দুর রশিদ শহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এই সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। গোপনে কাবিন ছাড়া বিয়েও করেন তারা। পরে সন্তান পেটে এলে দুই মাসের মাথায় আব্দুর রশিদ প্রবাসে চলে যান। এরপর দুলভী বেগমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। দুলভী সন্তান জন্ম দেয়ার পর স্ত্রী’র অধিকার দিতে অস্বীকার করেন আব্দুর রশিদ শহিদ।

কয়েক বছর পর দেশে এসে তাকে স্বীকৃতি না দিয়ে অন্যত্র বিয়ে করেন তিনি। পরে ২০১১ সালে স্ত্রী’র অধিকার চেয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন দুলভী। এই মামলায় যাবজ্জীবন কারাদন্ড হয় আব্দুর রশিদ শহিদের। দীর্ঘদিন মামলা চলার পর মঙ্গলবার হাইকোর্টের আদেশে ৬ লাখ টাকা দেন মোহরে কারাগারে দুলভী ও আব্দুর রশিদ শহিদের বিয়ে সম্পন্ন হয়। এসময় জেল সুপার শফিউল আলম, অতিরিক্ত জেলা সুপার হুমায়ূন কবির, আব্দুর রশিদ শহিদের দ্বিতীয় স্ত্রী সাজনা বেগম সহ দুইপক্ষের স্বজনরা উপস্থিত ছিলেন।

দুলভী বেগম বলেন, ১৩ বছর পর সন্তানকে বাবার পরিচয় দিতে পেরে খুশি তিনি। অতিরিক্ত জেল সুপার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের বিভাগের আদেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী