‘আমার ছেলেকে থানা হাজতে নির্যাতন করে মারা হয়েছে’
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ PM

বানিয়াচং থানা হাজতে মৃত্যু

‘আমার ছেলেকে থানা হাজতে নির্যাতন করে মারা হয়েছে’

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১১:৪০:১৮ AM

‘আমার ছেলেকে থানা হাজতে নির্যাতন করে মারা হয়েছে’

নিহত গোলাম রাব্বানী।


হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামি আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি করছে। তবে পারিবারের দাবি পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এনিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত (২৬ ডিসেম্বর) রাতে এঘটনা ঘটে।

নিহত যুবক বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের নাগের খানা মহল্লার মৃত মহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে তার গ্রাম থেকে উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন গ্রেফতার করে নিয়ে আসেন। রাতে সে হাজতের ফ্যানের সঙ্গে বেল্ট ও গেঞ্জি দিয়ে গলায় বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাব্বানীর মা মোছা. ফজর চান বিবি দাবি করে বলেন, আমার ছেলেকে থানা হাজতে নির্যাতন করে মারা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, আমার ছেলেকে মঙ্গলবার বিকালে বাড়ীর সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে সন্ধ্যার সময় আমাদেরকে জানানো হয় যে, আমার ছেলের বুকে ব্যথা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১১টার দিকে খবর আসে আমার ছেলে মারা গেছে।

ফজর চান বিবি আরো বলেন, আমার ছেলে তিন মাস জেল খেটে ৮ দিন আগে বাড়ি এসেছে। তাকে বিভিন্ন মানুষ শত্রুতাবশত হয়রানি করে আসছে।

এবিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রাব্বানী আত্মহত্যা করেছে। শরীরে আঘাতের চিহ্ন বিষয়ে তিনি বলেন, একজন মৃত ব্যক্তিকে একপাশ করে রাখলে শরীরে কালচে দাগ পড়ে যায়। ঘটনার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, থানা থেকে বিষয়টি আমাকে অবগত করা হলে আমি ঘটনাস্থলে গিয়ে রাব্বানীকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক