জগন্নাথপুর কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুর কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৮:৪৬:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুর কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের  সংবর্ধনা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও টুয়েন্টি টুয়েন্টি স্টার সংগঠনের উদ্যাগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের  সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মীর রমজান আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক শাবি শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় সভার উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তাহমিনা ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ঘোষগাঁও গ্রামের বাসিন্দা জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী  তৌফিক আলী মিনার,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য, বর্তমান প্রধান শিক্ষক দিপালী চক্রবর্তী, সাংবাদিক জুয়েল আহমেদ, সংগঠনের উপদেষ্টা  নজরুল ইসলাম, সমাজসেবী জিকরুল আলম,শ্রমিক নেতা আলী হোসেন প্রমুখ সভায় ১৮ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নগদ টাকা সন্মাননা স্মারক  ক্রেস্ট ও অভিভাবকদের সন্মাননা স্মারক  প্রদান করা হয়।

প্রসঙ্গত  যুক্তরাজ্য প্রবাসী মফিজ আলীসহ সংগঠনের উপদেষ্টাগন কৃতি শিক্ষার্থী ও  তাদের অভিভাবকদের সংবর্ধনার পৃষ্ট্ঠপোষকতা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী