সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধর

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৯:৩৯:৫৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধর

ছবি : নিজস্ব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৩ আসনের বাংলাদেশ জাতীয় পার্টি তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল) প্রতীকের প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে তালুকদার মকবুল হোসেন (৫০), তাঁর চাচাতো ভাই ফয়জুল মিয়া (২৩) ও মাহিদুর (২০) আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে মইজপুর গ্রামের বিএনপি নেতা মাসুক আলী তাঁর ছোট ভাই তাজুল ইসলামকে কাতার পাঠানোর জন্য বিজেপি প্রার্থী তালুকদার মকবুল হোসেনকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা দিয়েছিলেন। পাওনা টাকা নিয়ে আজ শুক্রবার মইজপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তালুকদার মকবুলের সঙ্গে মাসুক আলীর কথা - কাটাকাটির হয়। একপর্যায়ে হাতাহাতিতে তালুকদার মকবুল হোসেনসহ তাঁর দুই চাচাতো ভাই আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে পাওনা টাকার বিষয়টি অস্বীকার করে তালুকদার মকবুল হোসেন বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি কেন নির্বাচন করছি, বিএনপি নির্বাচন বর্জন করেছে, এ কথা বলে বিএনপি নেতা মাসুক আলীর নেতৃত্বে কয়েকজন আমাকে মারধর করা হয়। এ সময় আমাকে রক্ষায় এগিয়ে এলে আমার চাচাতো ভাই ফয়জুল মিয়াকে মারধর করে। ঘটনাটি আমি জগন্নাথপুর থানা-পুলিশকে অবহিত করেছি।

অভিযুক্ত মাসুক আলী বলেন, ‘ওনার কাছে আমার টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটি হয়েছে। মারধর কিংবা হামলার ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চাচা ভাতিজার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। আমরা ওই প্রার্থীকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী