একাধিক সম্পর্কে জড়িত থাকায় প্রেমিকাকে হত্যা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

একাধিক সম্পর্কে জড়িত থাকায় প্রেমিকাকে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ১২:২৩:২০ অপরাহ্ন

একাধিক সম্পর্কে জড়িত থাকায় প্রেমিকাকে হত্যা

ছবি: সংগৃহীত


গাজীপুর সদর উপজেলায় প্রেমিকাকে হত্যার সাতদিন পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে এক যুবক। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাথরুম থেকে প্রেমিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকায় প্রেমিক মিরাজের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারিয়া আক্তার ঝর্ণা (১৯) গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আটক প্রেমিক মিরাজ মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকার স্থানীয় মজিবুর রহমান ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণার সাথে মিরাজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করবে বলে ঝর্ণা মিরাজকে কথা দিয়েছিল। পরবর্তীতে মিরাজ জানতে পারে— ঝর্ণার সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক রয়েছে। মিরাজ বিষয়টি ঝর্ণাকে জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঝর্ণাকে হত্যার পরিকল্পনা করে মিরাজ। এরপর গত ২৪ ডিসেম্বর মিরাজ নিজ ঘরে ঝর্ণাকে নিয়ে হত্যা করে। পরে মরদেহ বাথরুমে লুকিয়ে রাখে।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, দুপুরের পর থেকেই মিরাজ থানার সামনে অনেকটা মানসিক ভারসাম্যহীনভাবে ঘুরাঘুরি করছিল। তার ঘুরাঘুরি সন্দেহজনক হওয়ায় তাকে থানার ভেতরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে তার প্রেমিকা ঝর্ণাকে খুন করার কথা পুলিশকে জানায়। পরে পুলিশ মিরাজের ঘরের ভেতরের বাথরুম থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ঝর্ণাকে ধারালো বটি দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ বাথরুমে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এ ঘটনায় প্রেমিক মিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক