চুনারুঘাটে ধানক্ষেতে মিললো আইনজীবীর সহকারীর গলাকাটা মরদেহ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ PM

চুনারুঘাটে ধানক্ষেতে মিললো আইনজীবীর সহকারীর গলাকাটা মরদেহ

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৪:৪০:৪৩ AM

চুনারুঘাটে ধানক্ষেতে মিললো আইনজীবীর সহকারীর গলাকাটা মরদেহ

প্রতিকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশ মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খুন হওয়া হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে চুনারুঘাট নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। মরদেহের হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে পুলিশ রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।

হারুন মিয়া হবিগঞ্জ আদালতে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন বলেও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক