জগন্নাথপুরে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার-২
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার-২

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১০:৪৬:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার-২

জগন্নাথপুরে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার-২।


সুনামগঞ্জের জগন্নাথপুরে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার মামলায় দুই আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ( ১ জানুয়ারি) জগন্নাথপুর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার ইকড়ছই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে সাহেল মিয়া ও একই এলাকার ধন মিয়ার ছেলে শিমুল মিয়া।

থানা পুলিশ জানান, গত ২৮ ডিসেম্বর রাতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের নুরুল হক রানীগঞ্জ থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যেই ছিনতাইকারীকে তার নিকট থেকে নগদ ১৪ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় নুরুল হক বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যারপ্রেক্ষিতে পুলিশ সোমবার ভোরে আসামীকে বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গ্রেপ্তারকৃতের কাছ থেকে নগদ সাত হাজার ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী