জাতীয় সংসদ নির্বাচনের দিন পুরোপুরি সচল থাকবে মোবাইল নেটওয়ার্ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের দিন পুরোপুরি সচল থাকবে মোবাইল নেটওয়ার্ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ১২:২০:৩০ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের দিন পুরোপুরি সচল থাকবে মোবাইল নেটওয়ার্ক

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, ‘দেশে যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সঙ্গে কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।’

সোমবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস’ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব এসব কথা জানান।

ইসি সচিব বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন যাবতীয় তথ্যউপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে। ভোটের দিন স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা অন্তর ভোটের হিসাব প্রকাশ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ’-এই চারটি স্তম্ভে অ্যাপটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বর নিবন্ধন এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন নাগরিকরা।

এছাড়া ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব। অ্যাপটি উদ্বোধনকালে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন এবং এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক