নির্বাচনে যে কোন ধরনের সংঘাত ও হট্টগোল পরিহার করতে হবে: মাধবপুরে শেখ পরশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

নির্বাচনে যে কোন ধরনের সংঘাত ও হট্টগোল পরিহার করতে হবে: মাধবপুরে শেখ পরশ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৮:০৯:২৯ পূর্বাহ্ন

নির্বাচনে যে কোন ধরনের সংঘাত ও হট্টগোল পরিহার করতে হবে: মাধবপুরে শেখ পরশ


কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন,‘নির্বাচনে যে কোনো ধরনের সংঘাত ও হট্টগোল পরিহার করতে হবে, এক্ষেত্রে জিরোটলারেন্স। হট্টগোল কিংবা সংঘাত যদি হয় তাহলে কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হয়না। গ্রহণযোগ্যতার মাপকাঠি একেক মানুষের কাছে একেক রকম। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা সদরের কিবরিয়া চত্ত্বরে আওয়ামী লীগ দলীয় মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী এড মাহবুব আলির সমর্থনে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবলীগের কেন্দ্রীয় উপ তথ্য ও গবেষণা সম্পাদক মিছির আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী