ঘন কুয়াশায় মিনিট্রাকের চাপায় নিহত ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় মিনিট্রাকের চাপায় নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ১২:৩০:২৮ অপরাহ্ন

ঘন কুয়াশায় মিনিট্রাকের চাপায় নিহত ২


বগুড়ায় ঘন কুয়াশায় মিনিট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় শহরের বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকার টিএমএসএস কারওয়াশ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।  

এ সময় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। নিহতরা হলেন, অটোচালক মোখলেছ উদ্দিন ও যাত্রী রফিকুল ইসলাম। তাদের দু’জনেরই বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের বাসিন্দা। 

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী এসব তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে মোকামতলা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে অসাবধানতাবসত রংপুরগামী মিনিট্রাক সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক মোখলেছ এবং যাত্রী রফিকুল ইসলাম নিহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

রফিকুলের জামাই একই গ্রামের জাহিদুল জানান, অটোচালক একই গ্রামের। সকালে চাচাকে নিয়ে বগুড়া আসছিল। পথে এ ঘটনা ঘটে। 

বগুড়ার ফুলবাড়ী ফাঁড়ির  পরিদর্শক (এসআই) আমিনুল জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। অটোচালকের লাশ তার স্বজনরা নিয়ে গেছে। এছাড়া সেখানে মিনিট্রাক এবং সিএনজি মুখোমুখি লাগানো ছিলো। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিষয়টি তাদের বুঝে দিয়ে চলে আসি। 

ওসি আব্বাস আলী বলেন, দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত আছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক এবং অটোরিকশা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক এবং সহযোগী পালিয়ে গেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক