‘রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

‘রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ১২:৫৭:২৩ অপরাহ্ন

‘রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি’

ছবি: সংগৃহীত


কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল কক্সবাজার-৩ আসনের বর্তমান এমপি সাইমুম সরোয়ার কমলকে উদ্দেশ্য করে বলেছেন, রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি। এতো ভয় কিসের, রাতের অন্ধকারে আর এমপি হওয়ার সুযোগ নেই। মাস্তানি করতে চাইলে কক্সবাজার শহরে আসো। নিজের ঘরের সামনে কিসের মাস্তানি?

বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রামুর ঈদগাঁও এলাকায় স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের পথ সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি আর বলেন, আমাদের প্রচারণায় অংশ নেওয়ায় এমপি নিজেই দাঁড়িয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা ও গুলি করে। এসব মাস্তানি আবার করলে আন্ডার.... খুলে কক্সবাজারে নিয়ে যাব। একবারও সুষ্ঠুভাবে নির্বাচিত হতে পারেননি। বিকাশে এমপি হয়েছেন। মাস্তানি করতে ইচ্ছে হলে কক্সবাজার শহরে আসেন। হাত-পা ভেঙে রামু পাঠিয়ে দেব।

সভায় উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টান মিজানসহ সাধারণ ভোটাররা।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক