গাজায় ছোড়া হয়েছে ‘তিন পারমাণবিক বোমার' চেয়েও শক্তিশালী বিস্ফোরক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ AM

গাজায় ছোড়া হয়েছে ‘তিন পারমাণবিক বোমার' চেয়েও শক্তিশালী বিস্ফোরক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ১১:৫২:৪২ AM

গাজায় ছোড়া হয়েছে ‘তিন পারমাণবিক বোমার' চেয়েও শক্তিশালী বিস্ফোরক

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন মাসে ৬৫ হাজার টন বিস্ফোরক ছুড়েছে দখলদার ইসরায়েল। যা জাপানের হিরোশিমাকে ধ্বংস করে দেওয়া যুক্তরাষ্ট্রের ছোড়া পারমাণবিক বোমার চেয়ে তিন গুণ শক্তিশালী।গাজার মিডিয়া অফিস গতকাল বুধবার (৩ জানুয়ারি) জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ছোট্ট এ উপত্যকায় ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলেছে।

সংস্থাটি বলেছে, ‘গাজায় গণহত্যার যুদ্ধে দখলদারদের বিমান ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও বিশাল আকৃতির বোমা ফেলেছে। কয়েকটির ওজন দুই হাজার পাউন্ডের (৯০৭ কেজি) বেশি। ইচ্ছেকৃতভাবে পুরো আবাসিক এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।’

‘যেসব বিস্ফোরক ছোড়া হয়েছে সেগুলোর ওজন ৬৫ হাজার টন পেরিয়ে গেছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ওজন ও শক্তির চেয়ে তিন গুণ বেশি।’

মিডিয়া অফিস আরও জানিয়েছে, গাজায় ছোড়া দুই-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্রই অনির্দেশিত এবং অ-নিঁখুত ছিল। যা ডাম্ব বোমা হিসেবে পরিচিত। তাদের দাবি, এসব বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করছে, গাজাবাসীকে ইচ্ছাকৃত ও নির্বিচারভাবে হত্যার জন্য এগুলো ছোড়া হয়েছে। যা আন্তর্জাতিক আইন ও অনেক চুক্তির পরিপন্থি।

এছাড়া ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অন্তত ৯ ধরনের বোমা গাজায় ছুড়েছে বলেও জানিয়েছে মিডিয়া অফিস। এসব বোমা হামলায় কয়েক সেকেন্ডের মধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। যারা আহত হয়েছেন তারা স্থায়ী ক্ষতির শিকার হয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক