গাজার দুই এলাকা থেকে সরে গেলো ইসরায়েলি সেনারা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ AM

গাজার দুই এলাকা থেকে সরে গেলো ইসরায়েলি সেনারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৮:৪২:৪৫ AM

গাজার দুই এলাকা থেকে সরে গেলো ইসরায়েলি সেনারা

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের গাজা সিটির দুটি এলাকা থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সাংবাদিক ঈসমাইল আল-ঘোল শুক্রবার (৫ জানুয়ারি) জানিয়েছেন, টানা ১০দিন ধ্বংসযজ্ঞ চালানোর পর গাজা সিটির দারাজ এবং তুফাহ থেকে সরে গেছে ইসরায়েলের দখলদার সেনারা।

গাজার আল-শিফা হাসপাতালের সামনে থেকে তিনি বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। তারা কবরস্থানের ওপর বুলডোজার চালিয়েছে এবং সদ্যই সমাহিত করা মরদেহ বের করে ফেলেছে।’

তিনি আরও জানিয়েছেন, জীবন বাঁচাতে ও নিরাপত্তার জন্য আল-রশিদ সড়ক ব্যবহার করে অনেক ফিলিস্তিনি দক্ষিণাঞ্চলে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। কিন্তু ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। অথচ আল-রশিদ সড়ককে কথিত মানবিক করিডোর হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তারা কথা দিয়েছিল, যারা দক্ষিণ দিতে যেতে চান তারা এ সড়ক ব্যবহার করে নিরাপদে যেতে পারবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক