বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০২:৪৭:৩৫ পূর্বাহ্ন

বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।


রাত পুহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থান গুলো নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে নয়টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ইলেক্ট্ররাল ইনকোয়ারী কমিটি কাজ করবে।

পাশাপাশি জেলা জুড়ে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সদস্য মোতায়েন থাকবে। এরইমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি দপ্তর নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ সামগ্রী উপজেলায় প্রেরণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চারটি আসনে মোট ভোট কেন্দ্র ৬৩৫টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৮৪টি, সাধারণ কেন্দ্র ২৫১টি, পুলিশ ১হাজার ৮৭৫জন, আনসার ৭ হাজার ৬২০জন, বিজিবি ১৭ প্লাটুন, র‍্যাবের টহল টিম ৮টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯জন, ৪টি ইলেক্টোরাল ইনকোয়ারী কমিটিসহ সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী