নির্বাচনের আগ মুহুর্তে হবিগঞ্জ- ৩ আসনের প্রার্থী আবু জাহিরকে শোকজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ PM

নির্বাচনের আগ মুহুর্তে হবিগঞ্জ- ৩ আসনের প্রার্থী আবু জাহিরকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৬:১৬:০১ AM

নির্বাচনের আগ মুহুর্তে হবিগঞ্জ- ৩ আসনের প্রার্থী আবু জাহিরকে শোকজ

আবু জাহির।


হবিগঞ্জ-৩ আসনের এমপি ও নৌকার প্রার্থী মো. আবু জাহিরকে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হওয়ার পরেও অন্য আসনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

শুক্রবার রাতে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জের যুগ্ম ও জেলা দায়রা জজ জেরিন সুলতানা এ নোটিশ দেন। তাকে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিধি লঙ্ঘন করে শুক্রবার দুপুর ১২টার পর মো. আবু জাহির হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী ময়েজ উদ্দিন শরীফের পক্ষে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন, মক্রমপুর ইউনিয়ন, সুজাতপুর ইউনিয়ন ও মন্দরী ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজারগুলোতে নৌকার পক্ষে প্রচারণা ও মিছিল করেন। নির্বাচনী বিধি অনুযায়ী কেন আবু জাহিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা  শনিবারের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানকে লিখিতভাবে সশরীর বা বাহক মারফতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, হবিগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্রী প্রার্থী মো. আবদুল মজিদ খানের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট মো. আরিফ ফয়সল খান শুক্রবার বিকেলে এই প্রচারণার বিষয়ে অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির প্রচারণার খবর পেয়ে হবিগঞ্জ-২ আসনের ঈগল মার্কার প্রার্থী আব্দুল মজিদ খান এমপির পক্ষে সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটিকে তাৎক্ষণিক মৌখিকভাবে অভিযোগটি জানালে তারা ঘটনাস্থলে রওনা হন। তদন্ত কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে টের পেয়ে আবু জাহির এমপি নিজের জিপে না উঠে তড়িঘড়ি করে একটি মাইক্রেবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

শোকজের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জের যুগ্ম ও জেলা দায়রা জজ জেরিন সুলতানা। 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের দায়িত্বরত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জেরিন সুলতানা বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে যথারীতি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক