শান্তিগঞ্জে রাস্তায় আগুন জ্বালিয়ে গাড়ি ভাংচুর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে রাস্তায় আগুন জ্বালিয়ে গাড়ি ভাংচুর

নিতাই দাস, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ১১:০৫:১৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে রাস্তায় আগুন জ্বালিয়ে গাড়ি ভাংচুর

ছবি : নিজস্ব


নির্বাচনের আগের রাতে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়ে গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাত ৮ টায় ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনাটি ঘটে। তবে, কারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।

No description available.

গাড়ি চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৫৫৫) চালিয়ে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫/২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির কাচে ঢিল ছুঁড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভাংচুর করে। আমি তখন ভয় পেয়ে যায়। পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা আরো দু’একটি সিএনজিও ভাংচুর করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী