সুন্দর পরিবেশে ভোট চলছে: পরিকল্পনামন্ত্রী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সুন্দর পরিবেশে ভোট চলছে: পরিকল্পনামন্ত্রী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৪:৪৮:৫২ পূর্বাহ্ন

সুন্দর পরিবেশে ভোট চলছে: পরিকল্পনামন্ত্রী


খুব সুন্দর পরিবেশে ভোট চলছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের ধারাবাহিকতা অনুয়ায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে। মানুষজন সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন। শীত বেশি থাকায় সকালের দিকে ভোটার একটু কম।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।

আজ রোববার ( ৭ জানুয়ারি)  সকাল ১১টায় নিজের নির্বাচনী এলাকা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যারা ভোটবিরোধী শক্তি, তাঁরা সফল হবে না। মানুষ উৎসবের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাঁদের দায়িত্ব পালন করবেন আশা করছি।

দেশবিরোধী অপশক্তির বিপক্ষে ভোটাররা অবস্থান নিয়ে উন্নয়নের পক্ষে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি।এদিকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রেগুলোতে ভোটার উপস্থিতি কম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিত বাড়বে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৩ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাঁরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির লাঙল প্রতীকের তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পাটির কাঠাঁল প্রতীকে তালুকদার মকবুল হোসেন।মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার এক লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজরা ভোটার চারজন। মোট ভোটকেন্দ্র ১৪৫টি।

এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ এক হাজার ৮৭০ জন।

পুরুষ ভোটার এক লাখ এক হাজার ৩২২ জন, মহিলা ভোটার এক লাখ ৫৪৬ জন ও হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৮৯টি এবং মোট ভোট কক্ষ ৪১৮টি। জগন্নাথপুরের ৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে আজ ভোরে ৬৭টি কেন্দ্রে ব্যালেট পেপার এসে পৌছেঁছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী