প্রতিমন্ত্রী কে হারিয়ে ব্যারিস্টার সুমনের জয়
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১০ PM

প্রতিমন্ত্রী কে হারিয়ে ব্যারিস্টার সুমনের জয়

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ১২:১০:৪৩ PM

প্রতিমন্ত্রী কে হারিয়ে ব্যারিস্টার সুমনের জয়

ছবি : নিজস্ব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গণনার কাজও। সে হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। পরে শুরু হয় ভোট গণনার কাজ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার নিরানব্বই ভোট, আর নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫শ তেতাল্লিশ ভোট।

হবিগঞ্জ-৪ আসনে ঈগল প্রার্থী সৈয়দ সায়েদুল হকসহ নৌকা, ডাব, ছড়ি, নোঙর, লাঙ্গল, মিনার ও চেয়ার প্রতীকের মোট আটজন প্রার্থী রয়েছেন। এ আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন।

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক