হবিগঞ্জ-৩: আবু জাহিরের আসনে জামানত হারিয়েছেন সবাই
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ PM

হবিগঞ্জ-৩: আবু জাহিরের আসনে জামানত হারিয়েছেন সবাই

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৬:১৮:০৯ AM

হবিগঞ্জ-৩: আবু জাহিরের আসনে জামানত হারিয়েছেন সবাই

আবু জাহিরের আসনে জামানত হারিয়েছেন সবাই।


হবিগঞ্জ ৩ আসনে প্রতিদ্বন্দ্বী সবাই জামানত হারিয়েছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ভোট গ্রহণের ৯৫ শতাংশ পেয়ে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত  হয়েছেন। জেলার চারটি আসনে তিনিই একমাত্র পুরাতন ও বর্তমান এমপি। বাকী সবাই নতুন মুখ। এর মধ্যে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ-৩ শায়েস্তাগঞ্জ, সদর ও লাখাই উপজেলা নিয়ে গঠিত আসনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য ৮ প্রার্থীর সকলেই জমানত হারিয়েছেন। 

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৬৮১; ভোট প্রয়োগ হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪১২টি। এর মধ্যে আবু জাহির নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬০৫।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির (জাপা) আব্দুল মুমিন চৌধুরী বুলবুল পেয়েছেন ৪ হাজার ৭৬ ভোট। বাকী ৭ প্রার্থীর সবাই মিলে পান ২ হাজার ৬১৩ ভোট। তাদের সবার জামানত বাজেয়াপ্ত হবে।

এমপি আবু জাহির ২০০৮ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নৌকা প্রতীকে কাস্টিং ভোটের ৭১.৩০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এরপরের দুইবারও তিনি বিপুল ভোটে জয় লাভ করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক