জামানত হারালেন শাহীনূর পাশা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩

জামানত হারালেন শাহীনূর পাশা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০১:১৪:১৭ পূর্বাহ্ন

জামানত হারালেন শাহীনূর পাশা

জামানত হারালেন শাহীনূর পাশা।


সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) জামানত হারিয়েছেন তৃণমুল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী।

এ আসনে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পরকিল্পনামন্ত্রী এম এ মান্নান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমুল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন ৪ হাজার ভোট।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী তার জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এ হিসেব অনুযায়ী তার জামানত রক্ষা হয়নি। জামানত রক্ষার জন্য শাহীনূর পাশার প্রয়োজন ছিল ১৫ হাজার ৮৭৬ ভোট।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন শাহীনূর পাশা।সংগঠনটির সহসভাপতি ছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে বিএনপি ও জামায়াতের সঙ্গে কওমি মাদ্রাসা কেন্দ্রিক ইসলামী ঐক্যজোট যে মোর্চা গঠন করে, সেই ঐক্যজোটের একটি দল ছিল জমিয়তে উলামায়ে ইসলামী। সেই দলের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে ২০০১ সালে প্রথম নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের আবদুস সামাদ আজাদের কাছে হেরে যান। সামাদ আজাদ ২০০৫ সালে মারা গেলে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে উপনির্বাচনে জিতে সংসদে আসেন শাহীনুর।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী