হাতি হত্যায় সর্বোচ্চ শাস্তি ৭ বছর কারাদণ্ড ১০ লাখ জরিমানা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

হাতি হত্যায় সর্বোচ্চ শাস্তি ৭ বছর কারাদণ্ড ১০ লাখ জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৪:২৬:০০ পূর্বাহ্ন

হাতি হত্যায় সর্বোচ্চ শাস্তি ৭ বছর কারাদণ্ড ১০ লাখ জরিমানা

ছবি : সংগৃহীত


"হাতি করলে সংরক্ষণ রক্ষা পাবে সুন্দর বন"এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে দিনব্যাপী সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা হতে দুপুর ২টা পযন্ত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই ও উপজেলা প্রশাসন কর্তৃক মাইকিং করা হয়েছে। কাপ্তাই ন্যাশনাল পার্ক এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। মাইকিং মাধ্যমে জরুরী বার্তা জানাযায়, কাপ্তাই উপজেলা পাহাড়ী বনাঞ্চল হাতির নিরাপদ আবাস্থল। বিগত কয়েক বছর যাবৎ ধরে এসব বনাঞ্চলে নিরাপদে বসবাস করে আসছে। বর্তমানে হাতি সংকটাপন্ন অবস্থায় আছে। সরকার কর্তৃক হাতি সার্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তাই পাহাড়ী বনাঞ্চলে হাতির বিচরণ এবং বন্যহাতি চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করা যাবেনা।যেমন বৈদ্যুতিক তারের মাধ্যমে ফাঁদ, দেশী বা বিদেশী অস্ত্র দ্বারা অন্যকোন উপায়ে বন্যহাতি মারা যাবেনা।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদপত্তা) আইন ২০১২ অনুযায়ী হাতি হত্যা দণ্ডনীয় অপরাধ। আইননুযায়ী হাতি হত্যার সর্বোচ্চ শাস্তি ৭বছর কারাদণ্ড ১০লাখ টাকা জরিমানা। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান আমরা সচেতনতামূলক মাইকিং করে সাধারণ লোকজনকে সচেতন করছি।তিনি আরোও জানান বন্যহাতি দ্বারা ফসলি জমি, ঘরবাড়ি কোন সমস্য হলে বা কোন মানুষ আহত কিংবা নিহত হলে সরকার কর্তৃক নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধা প্রদান করা হবে বলে জানান।কোন কারনে হাতিকে উত্যক্ত করা যাবেনা। কাপ্তাই রেঞ্জের ব্যাংঙছড়ি বিট কর্মকর্তা মহি উদ্দিন চৌধুরী মিষুসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক