মাধবপুরে সূর্যের দেখা নেই, ঠান্ডা বাতাসে কাপছে জনপদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৩ PM

মাধবপুরে সূর্যের দেখা নেই, ঠান্ডা বাতাসে কাপছে জনপদ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ১০:২৭:১৬ AM

মাধবপুরে সূর্যের দেখা নেই, ঠান্ডা বাতাসে কাপছে জনপদ

মাধবপুরে সূর্যের দেখা নেই, ঠান্ডা বাতাসে কাপছে জনপদ।


হবিগঞ্জের মাধবপুরে সূর্যের দেখা নেই, হাড়কাঁপানো ঠান্ডা বাতাসে কাপছে জনপদ। শুক্রবার (১২ জানুয়ারি) ভোর থেকে কুয়াশার প্রকোপ কম থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। একদিকে বিকেল ৫টা পর্যন্তও সূর্যের দেখা মেলেনি, অন্যদিকে বইছে হাড়কাঁপানো ঠান্ডা বাতাস- সব মিলিয়ে শীতে জবুথবু প্রান্তিক জনপদের মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শীতের তীব্রতা থাকায় বিপাকে পড়ছেন কর্মজীবীসহ সাধরাণ মানুষেরা। বিশেষ করে দৈনন্দিন খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শীতের কারণে মাঠ-ঘাট প্রায় ফাঁকা। ফসলের ক্ষেতে কাজ করতে তেমন একটা দেখা যায়নি দিনমজুরদের। রিকশাভ্যান-ইজিবাইকের সংখ্যাও কম রয়েছে রাস্তায়। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ।

ফলে উপজেলার তৃণমূল পর্যায়ের হাট-বাজারেও লোকসমাগম কম।

জানতে চাইলে এক মাছ বিক্রেতা বলেন , সকাল থেকেই প্রচুর শীত। সকালে বাজারে ক্রেতার সংখ্যা কম ছিল। ঠাণ্ডায় বাজারে বসে থাকা কষ্টকর।

স্থানীয় এক বাসিন্দা মো. সুলেমান মিয়া বলেন, গত কয়েকদিন ধরেই প্রচুর শীত পড়ছে। তবে আজ (১২ জানুয়ারি) সকাল থেকে শীত বেশি। ঠান্ডা বাতাসের কারণে শীত বেড়েছে। তারপর আবার রোদ নেই। সব মিলিয়ে মানুষের জীবন অনেক কষ্টের।

স্থানীয় কৃষক মোঃ কামাল মিয়া বলেন, শীতের কারণে আজ ক্ষেতে যেতে পারিনি। ঘর থেকে বাইরে বের হওয়া কষ্টকর। হাত-পা ঠাণ্ডা হয়ে আসে।

এদিকে শীতের কারণে উপজেলায় শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। ফলে বেড়েছে শিশুদের ঠাণ্ডাজনিত রোগের ওষুধ বিক্রি। ওষুদের দোকানি রাজন চন্দ্র পাল, বিকেল হলেই দোকানে শিশুদের ঠাণ্ডা-কাঁশির ওষুধ নিতে ভিড় পড়ে যায় । গত কয়েক দিনে ঠাণ্ডাজনিত রোগের ওষুধ বিক্রি বেড়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক