হবিগঞ্জ হেলিকপ্টারে বিয়ে করে মা-বাবার স্বপ্ন পূরণ করলেন প্রবাসী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ PM

হবিগঞ্জ হেলিকপ্টারে বিয়ে করে মা-বাবার স্বপ্ন পূরণ করলেন প্রবাসী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৫:০৭:৩২ AM

হবিগঞ্জ হেলিকপ্টারে বিয়ে করে মা-বাবার স্বপ্ন পূরণ করলেন প্রবাসী

হবিগঞ্জ হেলিকপ্টারে বিয়ে করে মা-বাবার স্বপ্ন পূরণ করলেন প্রবাসী।


একেক জন মানুষের একেক রকমের শখ বা স্বপ্ন থাকে। কারো গাড়িতে চড়তে কারো নৌকায় চড়তে আবার কারো হেলিকপ্টারে চড়তে। সেই শখ বা স্বপ্ন থেকেই এবার হবিগঞ্জে হেলিকপ্টারে করে বিয়ে করালেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলেকে। 

প্রবাসী রুকন উদ্দিন তালুকদারকে বহন করা হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে শনিবারন (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে। পরে ঘোড়ার গাড়িতে চড়ে শহরের মহব্বত কনভেনশন হলে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ সম্পন্ন করা হয়। প্রবাসী রুকন উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের মো. জালাল উদ্দিন তালুকদারের ছেলে। 

রুকন উদ্দিনের খালু নাছির উদ্দিন জানান, রুকন উদ্দিন প্রায় ১৫ বছর যাবত যুক্তরাষ্ট্র প্রবাসী। গত দেড় মাস আগে দেশে আসেন। রুকন উদ্দিনের পরিবারের আরো কয়েকজন সদস্য তারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সম্প্রতি দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় একই উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় বসবাসরত আজিজুল হকের কলেজ পড়ুয়া কন্যা রুবাইয়া হক প্রমির সঙ্গে। প্রমি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

নাছির উদ্দিন বলেন, এরই প্রেক্ষিতে ইসলামি রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

প্রবাসী রুকন উদ্দিনের বাবা জালাল উদ্দিন তালুকদার জানান, আমার এবং আমার স্ত্রী স্বপ্ন ছিল আমার বড় ছেলে রুকনকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আজ হেলিকপ্টারে করে তার বিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমার এবং আমার স্ত্রী স্বপ্ন পূরণ হয়েছে এতে আমরা খুশি। 

এদিকে, হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করার সময় শত শত মানুষ সেখানে ভিড় জমায় হেলিকপ্টারটি দেখার জন্য। এ সময় উৎসুখ জনতাকে সামলাতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়াও হেলিকপ্টারটি অবতরণের পর অনেককেই এর সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক