লাখাইয়ে আলোচিত বুধ লাল দাস হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

ওসির সংবাদ সম্মেলন

লাখাইয়ে আলোচিত বুধ লাল দাস হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১১:১২:৫৯ AM

লাখাইয়ে আলোচিত বুধ লাল দাস হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

লাখাইয়ে আলোচিত বুধ লাল দাস হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার।


হবিগঞ্জের  লাখাই উপজেলার আলোচিত বুধ লাল দাস হত্যা মামলার প্রধান আসামী বাবুল মিয়া ও আব্দুল করীমসহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে শনিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যার পর লাখাই থানায় সাংবাদিকদের সামনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এক প্রেস ব্রিফিং এ বলেন আমার থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস আমার দিকনির্দেশনায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক চৌকস শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ একটি টিম অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধ লাল দাস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী বাবুল মিয়া ও আব্দুল করীম নামে ২ জন কে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করা করা হয়েছে। 

তিনি আরো জানান, শুক্রবার (১২ জানুয়ারী)  দিবাগত রাত ২টার সময় চট্রগ্রাম এর পতেঙ্গা থানার পুলিশের সহযোগিতায় পতেঙ্গা এলাকা থেকে  অভিযান চালিয়ে চরগাও গ্রামের মৃত জবান উল্লার ছেলে বাবুল মিয়া (৪৫) ও বাবুল মিয়ার ছেলে আব্দুল করীম (২২) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার  পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দাম সহ লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন সাংগঠনিক সম্পাদ ক বিল্লাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ  সাংবাদিক আব্দুল মতিন, ও সাংবাদিকবৃন্দ।

থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের মোঃ আবুল খায়ের  আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের কে রবিবার (১৪ জানুয়ারী) হবিগঞ্জ আদালত প্রেরন করা হবে। 

উল্লেখ্য গত ১০ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার বুল্লা ইউনিয়নে ভরপূর্নী গ্রামে মেলা থেকে বাড়ী ফেরার পথে হেলারকান্দি গ্রামের বধূ লাল দাস কে কাঠালকান্দি মাঠের কুপিয়ে  বাবুল মিয়া গং আসামীগন বুধ লাল দাস কে খুন করে। এ ঘটনায় শুক্রবার থানায় মৃতের স্ত্রী জয়মালা রাণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন