হবিগঞ্জে এক সপ্তাহে ১৫ নবজাতকের মৃত্যু
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৪ PM

হবিগঞ্জে এক সপ্তাহে ১৫ নবজাতকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১১:৪৮:৩৪ AM

হবিগঞ্জে এক সপ্তাহে ১৫ নবজাতকের মৃত্যু

হবিগঞ্জে এক সপ্তাহে ১৫ নবজাতকের মৃত্যু।


হবিগঞ্জে গত এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে শীত। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে ১৫ নবজাতকসহ এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাস।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার একদিনে হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে (স্ক্যানু) পাঁচ নবজাতকের মৃত্যু হয়েছে। একসপ্তাহে এখানে মারা গেছে ১৫ নবজাতক। এছাড়াও হাসপাতালের শিশু ওয়ার্ডে বুধবার মারা গেছে এক শিশু। বর্তমানে শিশুরোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

বর্তমানে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ১১ সিটের বিপরীতে ভর্তি আছে ৭৫ জন।

সরেজমিনে শনিবার সকালে হাসপাতালের স্ক্যানুতে গিয়ে দেখা গেছে, নবজাতক কোলে অবিভাবকদের লম্বা লাইন। সেখানে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাস রোগীদের সেবা দিচ্ছেন। নবজতাকদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের সিলেটে পাঠানো হচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্টারে শনিবার ভর্তি ছিল ৯৬ শিশু। অথচ সেখানে সিট আছে ৫৯টি। ভর্তি রোগীর অধিকাংশই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত। সেখানে নার্সরা রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতালের নার্স জোৎনা আক্তার জানান, হাসপাতালে ভর্তি শিশু রোগী বেশিরভাগ নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত।হাসপাতালের নার্সরা যথার্থ সেবা দিয়ে যাচ্ছেন।

হবিগঞ্জ সদরের আনন্দপুর গ্রামের আব্দুর রহিম জানান, গত দুইদিনি আগে তাঁর স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। এখন বাচ্চা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাস জানান, তীব্র শীতে শিশুদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এ কারণে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। অভিবাবকরা সচেতন না হলে শিশুদের অসুস্থতা বেড়ে যেতে পারে। হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের বাবা-মাকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন