টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ে ছাতকে ৬০ জন কিশোর পুরস্কৃত।
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ জন কিশোরকে নগদ টাকা পুরস্কৃত করা হয়েছেন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউপির নুর-এ মদিনা জামে মসজিদ কমিটি এবং কিশোর ও যুব সমাজ। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসাবে কিশোরদের প্রত্যেককে নগদ টাকা দিয়েছেন তারা।
শনিবার সকালে আলমপুর নুর-এ মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে কিশোর ও যুব সমাজ দক্ষিণপাড়ার উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে মাওলানা তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মওলানা আব্দুল গফ্ফার, সাইদুর রহমান, মাওলানা শফিকুর রহমান, সৈয়দ মাহফুজুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুল আহাদ, হাফিজ জামাল উদ্দিন যুক্তরাজ্য, গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসার আরবি অধ্যাপক মাওলানা মইনুল হক মোমিন প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




