আইনজীবীর কাছে হেরে আইনি পেশায় ফিরলেন মাহবুব আলী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৪ PM

আইনজীবীর কাছে হেরে আইনি পেশায় ফিরলেন মাহবুব আলী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৩:০০:৩১ AM

আইনজীবীর কাছে হেরে আইনি পেশায় ফিরলেন মাহবুব আলী

আইন পেশায় ফিরলেন মাহবুব আলী।


ভোটের মাঠে আইনজীবী সায়েদুল হক সুমনের কাছে হেরে আবার আইনি পেশায় ফিরলেন সদ্য সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন শেষে আইনজীবীদের পরিচিত পোশাকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক এই প্রতিমন্ত্রী।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতে ওঠেন সরকারের সদ্য সাবেক এই মন্ত্রী। এসময় তাদের সাথে দেখ করতে আসেন সহকর্মী আইনজীবীরা।

আইন পেশায় ফেরা নিয়ে মাহবুব আলী বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকেই মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। এখন দায়িত্বে নেই, তবে যারা আমার স্থলাভিষিক্ত হয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ক। নতুন মন্ত্রীরাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সদ্য সাবেক এই প্রতি মন্ত্রীর। 

এতদিন নিজেদের প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টকে অনেক ‘মিস করেছেন’ জানাতেও ভুললেন না তিনি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের আমলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তাই এলেন আইন পেশায়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন