শান্তিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর দাফন সম্পন্ন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর দাফন সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৬:১৮:৫০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর দাফন সম্পন্ন

শান্তিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর দাফন সম্পন্ন।


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পঞ্চগ্রাম কাড়ারাই মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।দাফনের আগে তার প্রতি প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম ও গার্ড অফ অনার প্রদান করেন।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, মোস্তফা মিয়া,  সাংগঠনিক সম্পাদক হাজী সৈয়দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সুনু আলী বার্ধক্যজনিত কারণে রবিবার সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪'ছেলে, ৩'মেয়ে আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী