আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ১২:১৪:৪৩ অপরাহ্ন

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ


কুড়িগ্রামের রৌমারীতে মাদক ও খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় মাদককারবারি ও পুলিশসহ আহত হয়েছে ৬ জন। 

রোববার (১৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রতনপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় আসামির লোকজনেরা বাড়ির ভেতরে পুলিশকে ঘিরে লাঠি নিয়ে মারধর শুরু করে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে ঘটনাস্থলে থাকা পুলিশ ও আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনা রৌমারী থানায় একটি মামলা হয়েছে। 

রোমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, খুন ও মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরতে গেলে মাদক কারবারির আক্রমণে পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে ধরে নিয়ে আসে। আসামি বর্তমানে জেলহাজতে আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক