সুনামগঞ্জে ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০১:৫৩:২৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার

সুনামগঞ্জে ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার।


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রঙ্গারচর ব্রিজের নিচ থেকে নৌ শ্রমিক আবু সুফিয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ফহেতপুর ইউনিয়নে রঙ্গিয়ারচর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবু সুফিয়ান উপজেলার ফতেহপুর ইউনিয়ন খিরধরপুর গ্রামের আলী আহমদের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষ করে ২০ হাজার টাকা নিয়ে রওনা হলেও আলীপুর নৌকায় যাননি। পরিবারের লোকজন রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সকালে রঙ্গিয়ারচর ব্রিজের নিচে মৃত লাশ দেখতে পেয়ে জানাজানি হলে শত শত মানুষ দেখতে জড়ো হয়। এই ঘটনার নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

এ বিষয়ে নিহতের পরিবারে সাথে কথা বলা সম্ভব হয়নি।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আমহেদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা। সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানাই।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে এসে লাশ উদ্ধার করা হয়েছে। সুরত হাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। এই ঘটনার বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে কে বা কারা এই হত্যাকাণ্ড গঠিয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী