নবীগঞ্জে দুর্বত্তের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাইভেট কার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৫ PM

নবীগঞ্জে দুর্বত্তের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাইভেট কার

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৯:৩৯:৫৫ AM

নবীগঞ্জে দুর্বত্তের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাইভেট কার

নবীগঞ্জে দুর্বত্তের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাইভেট কার।


হবিগঞ্জের নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ লক্ষ টাকা দামের একটি প্রাইভেট কার।

সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নজরুল ইসলাম চৌধুরীর পুত্র, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরীর বাড়ির উঠানে রাখা তার নিজের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৪-২২৯৩) আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে।

নিজামুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তিনি কারটি রাত ৯ টার সময় বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোর ৫ টায় আগুন দেখে ঘুম থেকে উঠে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে সম্পূর্ণ গাড়িটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর  নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি উদঘাটনে চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন