‘আমার কোনো দোষ নাই, বিনা অপরাধে ৫ বছর জেলে আছি’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

‘আমার কোনো দোষ নাই, বিনা অপরাধে ৫ বছর জেলে আছি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৬:০৯:৪৭ পূর্বাহ্ন

‘আমার কোনো দোষ নাই, বিনা অপরাধে ৫ বছর জেলে আছি’


‘আল্লাহ সাক্ষী, আমি কিছু করি নাই। সাংবাদিকদের নিউজের কারণে আজ আমাদের এই অবস্থা। ওই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার কোনো দোষ নাই, বিনা অপরাধে ৫ বছর জেলে আছি।’ 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এজলাস থেকে নিয়ে যাওয়ার সময় এভাবেই চিৎকার করে কথাগুলো বলছিলেন নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার ৫ নং আসামি ইব্রাহীম খলিল বেচু (২৫)। তিনি সুবর্ণচর  উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের আবুল কাশেমের ছেলে। এ সময় বেচু ছাড়াও মামলার ১৪ জন আসামি উপস্থিত ছিলেন। 

তারা হলেন- সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের মো. সোহেল (৩৮), মো. হানিফ (৩০), স্বপন (৪২), মো. চৌধুরী (২৫), মো. বাদশা আলম বসু (৪০), আবুল হোসেন আবু (৪০), মোশারফ (৩৫), মো. সালাউদ্দিন (৩২), মো. রুহুল আমিন (৪০), মো. জসিম উদ্দিন (৩২), মো. হাসান আলী বুলু (৪৫), মো. মুরাদ (২৮), মো. জামাল ওরফে হেঞ্জু মাঝি (২৮) ও মো. সোহেল (২৮)। এছাড়া আসামি মো. মিন্টু ওরফে হেলাল (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ইব্রাহীম খলিল বেচুর মা নুর জাহান বেগম বলেন, আজকে ৫টা বছর আমার ছেলে কারাগারে আছে। বাড়িতে আমাদের কষ্ট হয়। আমি ন্যায়বিচার চাই।

মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর ছালেহ আহম্মদ সোহেল খান বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করেছে। আসামিপক্ষের পাঁচজন সাফাই সাক্ষী দিয়েছে। মামলায় রুহুল আমিন মেম্বারসহ ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৮ জন আসামি জবানবন্দি দিয়েছেন তার মধ্যে ইব্রাহীম খলিল বেচুও রয়েছে। 

বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রছুল মামুন বলেন, সুবর্ণচরে নারীকে দলবদ্ধ ধর্ষণের সেই আলোচিত ঘটনায় মামলাটির রায় আজ ঘোষণার কথা ছিল। সকালে আসামিদের হাজির করা হয়। বিচারক শুনানি শেষে ৫ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন। এ মামলায় কারাগারে রয়েছেন ১৫ জন আসামি। একজন পলাতক রয়েছেন। ভুক্তভোগী নারী ন্যায়বিচার পাবেন বলে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার রায় আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ঘোষণার কথা ছিল। রায় প্রস্তুত না হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস নতুন দিন ৫ ফেব্রুয়ারি ধার্য করেন। এর আগে গত ২৯ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন জেলা জজ ফাতেমা ফেরদৌস।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক