সুনামগঞ্জে তীব্র শীতে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

আক্রান্তে বেশী শিশুরা

সুনামগঞ্জে তীব্র শীতে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১১:২৭:২৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে তীব্র শীতে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত

সুনামগঞ্জে তীব্র শীতে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত।


মসুনামগঞ্জে তীব্র শীতে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটার সাথে জেলায় দেখা দিয়েছে নানা রোগ ব্যাধি। এরমধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, চর্ম রোগ ও ডায়রিয়া দেখা দিয়েছে। তীব্র শীতে বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হলেও বেশি হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যায়ও শিশুরা বেশি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে গত এক সপ্তাহে ভর্তি হয়েছেন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ। এরমধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানা গেছে। 

হাসপাতালের ওয়ার্ড সূত্রে জানা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শূণ্য থেকে পাঁচ বছর বয়সী শিশু গত এক সপ্তাহে ভর্তি হয়েছে ৪৩ জন। আর বিভিন্ন বয়সী ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত ভর্তি আছেন ১০-১৫ জন। এছাড়া প্রতিদিন প্রচুর সংখ্যক রোগী দিরাই হাসপাতালে সেবা নিচ্ছেন শীতজনিত বিভিন্ন রোগের। তাদের মধ্যে বয়ষ্করাই বেশি বলে সরেজমিন দেখা গেছে।

দিরাই উপজেলা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন জানান, এই শীতে সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, চর্ম রোগ ও ডায়রিয়া দেখা দেয়। এসব থেকে সতর্কতা অবলম্বন করতে ঠান্ডা না লাগানো, পুষ্টিকর খাবার খাওয়া, শীতবস্ত্র ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ গায়ে রোদ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী