আসাম, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীত্ব পায়নি ছাতক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চান ভোটাররা

আসাম, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীত্ব পায়নি ছাতক

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০২:৪৯:১০ পূর্বাহ্ন

আসাম, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীত্ব পায়নি ছাতক

ফাইল ছবি


সুনামগঞ্জ জেলার সবচেয়ে সম্পদ ও সম্ভাবনাময় জনপদ হওয়া স্বত্তেও উপেক্ষিত এক জনপদের নাম ছাতক -দোয়ারাবাজার উপজেলা। বেশিরভাগ সময়ে এ আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শাসনামলতো দূরের কথা অতীতের আসাম ও পাকিস্তান আমলেও এ অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরা কখনও মন্ত্রীত্ব পদ পাননি। অনুসন্ধানে জানা যায়,১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এই আসনে নেজামে ইসলাম পার্টির মৌলভী ফজলুল করিম নৌকা প্রতীকে প্রার্থী হয়ে জয়লাভ করেন। ১৯৭০ সালে এমএনএ ও এমপিএ পদে বিজয়ী হন যথাক্রমে আব্দুল হক ও শামসু মিয়া চৌধুরী। তারা দুজনেই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা ছিলেন। ৭৩ সালের নির্বাচনে অন্য আসনের নির্বাচিত এমএনএ হওয়ার পরও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সামাদ আজাদ বিজয়ী হন। পরে তার ছেড়ে দেওয়া এই আসনে উপ-নির্বাচনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত আব্দুল হাই। পরে বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলে আবুল হাসনাত আব্দুল হাই মোট ৩ বার এমপি হলেও মন্ত্রী হতে পারেননি। জাতীয় পার্টির শাসনামলে জাসদ প্রার্থী হিসেবে পরবর্তীতে বিএনপির আমলে মোট ৩ বার এমপি নির্বাচিত হন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। তার ভাগ্যেও মন্ত্রীত্ব জুটেনি। 

সর্বশেষ ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক শেখ হাসিনা সরকারের শাসনামলে বারবার নির্বাচিত হওয়ার পরও উপেক্ষিত রয়ে গেছেন মন্ত্রীত্ব থেকে। অথচ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের আওয়ামী লীগের প্রার্থী মুহিবুর রহমান মানিক বিপুল ভোটে টানা ৪র্থ বার বিজয়ী হয়েছেন। এর আগে ৯৬ সালের ১২ জুনের নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য হিসেবে এবং ১৯৯০ সালে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।  প্রথমবার উপজেলা চেয়ারম্যান পরে সংসদ সদস্য হিসেবে তিনি ৬ বারের নির্বাচিত সফল জনপ্রতিনিধি। বর্তমানে সুনামগঞ্জ জেলার বয়োজেষ্ট সংসদ সদস্য। জেলার মধ্যে সবচেয়ে বড় নির্বাচনী আসন হচ্ছে ছাতক দোয়ারাবাজার উপজেলা। ১৯৩৫ সালে আসাম প্রাদেশিক পরিষদ নির্বাচন,পরবর্তীতে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদ এবং স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষনে দেখা যায় এই আসনে নৌকা ও আওয়ামী লীগের প্রার্থীর বিজয় হয়েছে বেশী। কিন্তু কোন সরকারের আমলেই এই আসনের নির্বাচিত প্রতিনিধি মন্ত্রী পরিষদে স্থান পাননি। এবার ভোটারদের বিশ্বাস সংসদ নেত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী পরিষদে নিয়োগ করবেন।

কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৪০৩টি আর স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী পেয়েছেন ৯১হাজার ৮৮৮টি। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। ছাতকে ভোট কাস্ট হয়েছে ৪৭.৪২%.। দোয়ারা বাজারে ৩৯.১২%। বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করেছেন উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না। মুহিবুর রহমান মানিক ২৭ হাজার ৫১৫টি ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে মোট প্রতিদ্ব›দ্বীতায় ছিলেন ৯ জন প্রার্থী।

জেলার অন্যান্য আসনে নৌকার পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। কিন্তু মানিক একাই একশো জনের ভূমিকা পালন করেছেন। তাছাড়া নির্বাচনে জনপ্রিয় জনপ্রতিনিধি মানিককে পরাজিত করানোর জন্য প্রতিপক্ষরা উঠেপড়ে লাগে। এমনকি ভোট ক্রয়ের জন্য দফায় দফায় সর্বোচ্চ ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তারপরও সকল চক্রান্তকে নস্যাত করে জয়ী হয়েছেন তিনি। 

ছাতক পৌরসভার প্রথম চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেন,আমরা আশা করছি নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে ছাতক দোয়ারার জনগন নৌকা প্রতীকের পক্ষে যে গনরায় দিয়েছেন সেই গনরায়কে আমলে নিয়ে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য গণ মানুষের নেতা মহিবুর রহমান মানিককে এবার তিনি মন্ত্রী পদে অধিষ্ঠিত করবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী