তাহিরপুরে হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানব বন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

তাহিরপুরে হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানব বন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৪:১৩:৩২ পূর্বাহ্ন

তাহিরপুরে হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানব বন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন


সুনামগন্জের তাহিরপুরে হাওর রক্ষা বাঁধের  পিআইসি কমিটি  গঠনে ব্যাপক অনিয়ম  দুর্নীতি ও একমাস পার হয়ে যাওয়ার পরও ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন ও হাওর পারের কৃষকরা। 

বুধবার দুপুরে উপজেলার আব্দুজ জহুর চত্বরে হাওর বাঁচাও আন্দোলনের আয়োজনে শত শত কৃষক ও সাধারন মানুষকে নিয়ে এ মানববন্ধন অুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি পরিতোষ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া,কৃষক আয়নাল হক,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, কৃষক প্রতিনিধি ফারুক মিয়া,রুপক দাস,কৃপেশ, জুবায়ের,খায়রুল আলম প্রমুখ।

বক্তরা জানান, তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষার জন্য চলতি বছরে ৮২ টি প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর একযুগে শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ প্রকল্পের বাঁধের কাজ শুরু হয়নি। এর জন্য পাউবো ও উপজেলা প্রশাসন দায়ী। তারা ১৫ ডিসেম্বর লোকদেখানো কিছু কাজের উদ্বোধন করেছিলেন সে বাঁধগুলোর কাজও পুরোদমে চলছে না। হাওর বাঁচাও আন্দোলনের নেতারা দাবি করেন এখন পর্যন্ত হাওরের ৫ শতাংশ কাজও শুরু হয়নি।  কাজ এখনও শুরুই না হয় তাহলে সঠিক সময়ে কিভাবে কাজ শেষ হবে।

উল্লেখ্য বাঁধের শুরতেই পি আইসি গঠনে অনিয়মের অভিযোগ এনে ইউপি সদস্য সহ এলাকার সাধারন কৃষক উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি।

বক্তারা বলেন বিগত বছরের ন্যায় এবারও বাঁধ বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে। তারা বলেন বাঁধের কাজের যে অবস্থা এতে আগাম বন্যা ও অতিবৃষ্টির পানিতে ফসল ডুবির শঙ্কা থাকায় কৃষকের ফসল ঝুঁকিতে থাকবে।অনতিবিলম্বে সকল বাঁধের কাজ শুরু না হলে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী