মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৭:১১:৫৪ AM

মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে আদুরী বাকতি সুনিতা (৪৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার শাহজানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষীপ্রসাদ বাকতির স্ত্রী।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সকালে সুনিতা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ১৪ জানুয়ারি মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ বেজুরা গ্রামের স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে মাধবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে গেলে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন