জগন্নাথপুরে মাঠ থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাঠ থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৭:২৫:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাঠ থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে মাঠ থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার।


সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পোড়া এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে জগন্নাথপুর উপজেলার পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনের মাঠে অজ্ঞাত এক নারীর অর্ধপোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।এই ঘটনায় জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।ওসি আরও জানান, মরদেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী