জগন্নাথপুরে বড়শিতে ধরা পড়লো সাড়ে ১৮ কেজি ওজনের বোয়াল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বড়শিতে ধরা পড়লো সাড়ে ১৮ কেজি ওজনের বোয়াল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ১১:২৫:০৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বড়শিতে ধরা পড়লো সাড়ে ১৮ কেজি ওজনের বোয়াল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীতে এক সৌখিন মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজির ওজনের একটি বড় বোয়াল মাছ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)  বেলা ১১টার দিকে জগন্নাথপুরের রানীগঞ্জ ফেরিঘাটে কুশিয়ারা নদীতে দিনমজুর বাচ্ছু মিয়ার বড়শিতে মাঠটি ধরা পড়ে।বিশাল আকারের মাছটি দেখতে উৎসুখ জততার ভির জমান নদীরপারে।

বাচ্ছু মিয়া স্থানীয় রানীগঞ্জের বাসিন্দা।পরে তিনি মাছটি বিক্রির জন্য জগন্নাথপুর মৎস্য আড়তে নিয়ে আসলে এখানেও মাছটি এক নজরে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

সৌখিন ওই মৎস্য শিকারি বাচ্ছু মিয়া জানান, আমি একজন দিনমজুর। যেদিন কাজ মিলে না সেদিন বড়শি নিয়ে মাছ শিকারে যাই। গত ৬ মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি বেয়ে আসছি। কিন্তুু একটি মাছও বড়শিতে লাগেনি। তবুও ধর্য্য নিয়ে বড়শি বেয়ে আসছি।কনকনে শীত উপেক্ষা করে আজ সকালে বড়শি নিয়ে নদীতে আসছি। হঠাৎ ১১টার দিকে বড়শিতে প্রচণ্ড টান অনুভব হলে ধীরে ধীরে বড়শি তুলে দেখতে পাই বিশাল আকারের একটি বোয়াল। এতে আমি খুবই খুশি। বাজারে মাছটি সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি করেছেন বলে তিনি জানিয়েছেন।

মাছটি কেন বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, আমি সৌখিন শিকারি। এতো বড় মাছ খাওয়ারও তেমন কেউ নেই আমার। তাই বিক্রি করে দিয়েছি। যে টাকা পেয়েছি তাতে সংসারের অনেক দিনের খরচ যোগাতে পারবো।

জগন্নাথপুর শাপলা মৎস্য আড়তের মালিক মোহিতার আলী বলেন, সাড়ে ১৮ কেজির ওই বোয়াল মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী