জগন্নাথপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার ৫ দিন পর মৃত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার ৫ দিন পর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৪ ০৮:১৪:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার ৫ দিন পর মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এশা বিবি (৭৫) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই বৃদ্ধা উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত রোববার বিকেলে বৃদ্ধা এশা বিবি নিজ বাড়ির উঠানে শীতের জন্য আগুনের তাপ নিতে গিয়ে অসাবধানতাবশত নিজের কাপড়ে এবং শরীরে আগুন ধরে যায়। এতে তাঁর দেহের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর গতকাল রাতে ওই বৃদ্ধা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, সিলেট কোতোয়ালি থানার পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী