ঘন কুয়াশায় ট্রাক উল্টে চালক নিহত, আহত ৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় ট্রাক উল্টে চালক নিহত, আহত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১০:১৭:১৫ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় ট্রাক উল্টে চালক নিহত, আহত ৩


দিনাজপুর বিরামপুর উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের সহকারীসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক রুবেল (৪৪) দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুলুরের ছেলে।

আহতরা হলেন, ট্রাকচালকের সহকারী বিরামপুর উপজেলার পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫), একই এলাকার ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮) ও সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮)।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, দিনাজপুর থেকে ট্রাকবোঝাই ধানের তুষ নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিল ট্রাকটি। রাতে দিনাজপুর -গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে মোটরসাইকলেকে সাইট দিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। পরে বিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্রাকে চাপা পড়া চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজন আহত হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক