মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ PM

মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৬:২৭:৩৮ AM

মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার।


হবিগঞ্জের মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্র জানা যায়, গত শনিবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান ও এসআই অনিক দেব অভিযান পরিচালনা করে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা এলাকার ফারুক মিয়ার বসতঘর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় ওই সময় ফারুক মিয়া কে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হল উত্তর সুরমা গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র। 

মাধবপুর থানার তদন্ত ওসি মো: আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ (২১ জানুয়ারি) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: