ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৭:১৭:২৫ পূর্বাহ্ন

ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার

ছবি: সংগৃহীত


মানিকগঞ্জের পাটুরিয়ায় নোঙর করা অবস্থায় পদ্মায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার করেছে জাহাজ হামজা। এ নিয়ে ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে ডুবে যাওয়া (চুয়াডাঙ্গা-ঠ ১১-০৭৮০) নম্বরের ট্রাকটি উদ্ধার করা হয়।

এদিকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার ও নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ  বলেন, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা ফেরি ও যানবাহনসহ নিখোঁজ হুমায়ুন কবীরকে উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধার অভিযানে ঝিনাই-১ নামের আরও একটি বড় জাহাজ আসার কথা রয়েছে। জাহাজটি এলে ফেরি উদ্ধারের মূল কার্যক্রম শুরু করা যাবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে নোঙর করা অবস্থায় পাটুরিয়া ফেরিঘাটের ৫নং ঘাট পন্টুনের অদূরে পদ্মা নদীতে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবীর এখনো নিখোঁজ রয়েছেন। তিন দফায় তিনটি উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম, প্রত্যয় এসেও ফেরি উদ্ধারে ব্যর্থ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক